ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪ এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো? বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয় আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ টাইগারদের জন্য বড় সুখবর, ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ!

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালনা করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট হবে। জাতীয় সংসদ ভবনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফল প্রকাশের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৪

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬