ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইরানের অনুমতি ছাড়া হরমুজে ঢুকতে পারবে না ‘শত্রু’ দেশের জাহাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। প্রস্তাবিত ওই আইনে তেহরান যেসব দেশকেশত্রুভাবাপন্নমনে করে, সেসব দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি ছাড়া উপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলা হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আজিজির মতে, প্রস্তাবিত আইনটি ইরানের তেলশিল্প জাতীয়করণের পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রসর আইনগুলোর একটি হতে যাচ্ছে।

আজিজি বলেন, বিলটি পাস হলেশত্রুভাবাপন্নদেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ ইরানের অনুমোদন ছাড়া উপসাগরে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করাই এই আইনের লক্ষ্য। গত ৯ আগস্ট কমিটির মুখপাত্র হাসান গাশঘাভি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি ও উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং উভয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে কমিটি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। সংঘাতের অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও চূড়ান্ত কোনও সমঝোতা হয়নি। এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। আর এটি বিশ্ববাজারে জ্বালানির দামের ওপরও প্রভাব ফেলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গভীর রাতে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

ইরানের অনুমতি ছাড়া হরমুজে ঢুকতে পারবে না ‘শত্রু’ দেশের জাহাজ

আপডেট সময় ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬