ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

পরিদর্শনে গিয়ে জামায়াত নেতাকর্মীদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

এবার নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সাঁকো পার হওয়ার সময় হঠাৎ একাংশ ভেঙে নদীতে পড়ে যান এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে, অল্পের জন্য রক্ষা পেয়ে গেছেন নীলফামারী (ডোমারডিমলা) আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নকে সংযোগকারী কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে এটির বর্তমান অবস্থা স্বচক্ষে দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে যান নীলফামারী১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা আমিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গ্রামবাসী তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। তবে, স্থানীয়দের ও উপস্থিত সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার নিরাপদে সরে যেতে সক্ষম হন। দুর্ঘটনায় কয়েকজন আঘাত পেলেও গুরুতর কোনও ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান জানান, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। পরে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো গ্রামের মানুষ কত কষ্টে যাতায়াত করছেন। এই এলাকায় নটাবাড়ীনাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

পরিদর্শনে গিয়ে জামায়াত নেতাকর্মীদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

আপডেট সময় ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬