ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: মেসি অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী প্রিয় বন্ধু কামাল হোসেনের জানাযায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে বন্ধু প্রদীপ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে এলাকাবাসীর ভাঙচুর স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ মার্কিন ক্ষেপ/ণাস্ত্র পেলেই রাশিয়ায় হা’ম’লা চালাবেন জেলেনস্কি নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় পড়লেন পুকুরে, নারীর করুণ মৃত্যু এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প নতুন প্রজন্মের ডিজিটাল প্ল্যাটফর্ম—এক প্ল্যাটফর্মেই Connect, Fun, Earn, Enjoy

খাস জমিতে মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সরকারি খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মাঈনউদ্দিনের বিরুদ্ধে। টাকা না দিলে লালচর এলাকায় মহিষ চরাতে বাধা দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় মহিষ পালনকারীরা।

স্থানীয়দের দাবি, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালচর এলাকার খাসজমিতে দীর্ঘদিন ধরেই মহিষ চরিয়ে আসছেন তারা। তবে সম্প্রতি সেখানে মহিষ চরাতে হলে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা দিতে বলা হয়। এভাবে প্রায় ৪৭৮টি মহিষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ কয়েকজন পালনকারীর।

মহিষ পালনকারীদের অভিযোগ, চরাঞ্চলের খাসজমিতে ঘাস খাওয়ানোর ওপর নির্ভর করেই তারা দীর্ঘদিন ধরে মহিষ পালন করছেন। এখন এভাবে টাকা দিতে হলে বাড়বে খরচ, কমবে লাভ।

তবে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মাঈনউদ্দিন। তার দাবি, মাছ ধরার চাই ভেঙে যাওয়ার ঘটনায় সালিশের মাধ্যমে জরিমানা হিসেবে ওই টাকা নেওয়া হয়েছে। এমনকি নিজের মহিষের জন্যও তিনি জরিমানা দিয়েছেন বলে জানান।

তার ভাষ্য, স্থানীয় কয়েকজন ইউপি সদস্য ও বাসিন্দার উপস্থিতিতে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তার কাছে টাকা রাখতে দেওয়া হয়েছিল।

এদিকে, সরকারি খাসজমিতে মহিষ চরানোর বিনিময়ে ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: মেসি

খাস জমিতে মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

আপডেট সময় ১২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬