ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাকিত্ব বাড়াচ্ছে প্রাণঘাতি রোগের সম্ভাবনা রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’ চাঁদে যাচ্ছে পাকিস্তানের নভোযান, ‘জিন্নাহ-১’ উৎক্ষেপণের ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট ভারত সঠিক পথে না এলে সরাসরি জবাব দেবে পাকিস্তান রাজধানীতে কাটেনি গ্যাস সংকট, সিএনজি স্টেশনে গাড়ির লাইন স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির ভিক্ষুকের কাছে তল্লাশি চালিয়ে পাওয়া গেল ৫৭ লাখ টাকা! হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক

ইসলাম ধর্ম গ্রহণের ৫ মাসেই কোরআন মুখস্ত, কে এই ব্যক্তি?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর আমন্ত্রণে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডি প্রজাতন্ত্রের নাগরিক বিনত্রা বুশিমা আমিন। ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও সৌন্দর্য তাঁর হৃদয় ছুঁয়ে যায়। এরপর ইসলাম গ্রহণ করেন তিনি। শুধু বিনত্রাই নন, তাঁর ইসলাম গ্রহণের পথ অনুসরণ করে পরিবারের আরও চার সদস্যও ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর পবিত্র কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয় বিনত্রার। দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও শেখার অদম্য আগ্রহ নিয়ে শুরু করেন কোরআন হিফজ। আর মাত্র পাঁচ মাসের মধ্যেই পুরো কোরআন মুখস্থ করে ফেলেন তিনি।

হিফজ শেষ করেই অবশ্য থেমে যাননি বিনত্রা। নিয়মিত পুনরাবৃত্তি ও তেলাওয়াতের মাধ্যমে নিজের মুখস্থ আরও সুদৃঢ় ও নির্ভুল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এরপর স্থানীয় একটি কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বিনত্রা। এই সাফল্যের সুবাদেই আন্তর্জাতিক পর্যায়ে বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

এরপর আসে তাঁর জীবনের আরও স্মরণীয় অধ্যায়। বুরুন্ডির প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ পান ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়। মক্কার পবিত্র পরিবেশে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কারিদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ হয় তাঁর।

এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী কোরআন হিফজ, তেলাওয়াত ও ব্যাখ্যার বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বিনত্রার গল্পটি হয়ে উঠেছে বিশেষভাবে অনুপ্রেরণাদায়ী।

কারণ, মাত্র এক বছর আগেও তিনি ছিলেন ইসলামের পথে নতুন একজন মানুষ। আর আজ মক্কার পবিত্র পরিবেশে দাঁড়িয়ে সেই কোরআনই হাতে তুলে নিয়েছেন, যার প্রতি ভালোবাসা তাঁকে মাত্র পাঁচ মাসে পুরো কোরআন মুখস্থ করার অনুপ্রেরণা দিয়েছে।

এক সাক্ষাৎকারে বিনত্রা নিজের এই যাত্রার জন্য পবিত্র কোরআন এবং কোরআনের সঙ্গে সম্পৃক্ত মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার আয়োজন এবং বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কোরআনপ্রেমীদের মক্কার পবিত্র ভূমিতে একত্র হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সৌদি আরবের নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একাকিত্ব বাড়াচ্ছে প্রাণঘাতি রোগের সম্ভাবনা

ইসলাম ধর্ম গ্রহণের ৫ মাসেই কোরআন মুখস্ত, কে এই ব্যক্তি?

আপডেট সময় ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬