ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি অক্টোবরে ৫ বিশেষায়িত ‍শিশু হাসপাতাল চালু করা হবে : প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পুলিশ বিষয়ক মন্ত্রী মীর জিয়াউল্লাহ লানগোভের গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) এ হামলায় তিন পুলিশ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। তবে অক্ষত আছেন মন্ত্রী।

বেলুচিস্তান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার রাজধানী কোয়েটা থেকে কালাতের উদ্দেশে রওনা হয় মন্ত্রী জিয়াউল্লাহ লানগোভের গাড়িবহর।

পথে মাসটাঙ জেলার খাদ কোচা এলাকায় পৌঁছালে গাড়িবহর লক্ষ্য করে হঠাৎ বন্দুক হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্যসহ ছয়জন গুলিবিদ্ধ হন। হামলার সময় মন্ত্রী গাড়িবহরেই ছিলেন বলে জানা গেছে।

আহতদের দ্রুত মাসটাঙের নাওয়াব রাইসানি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. সানা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে বেলুচিস্তান পুলিশ।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর আন্দোলন চলে আসছে। সম্প্রতি স্বাধীনতাকামী দল ও রাজনৈতিক গোষ্ঠীগুলো ১১ আগস্টকে বেলুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছে।

মীর জিয়াউল্লাহ লানগোভ বেলুচিস্তানভিত্তিক রাজনৈতিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা। চলতি বছরের মার্চে তিনি প্রদেশটির পুলিশ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

আপডেট সময় ১২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬