ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তেরির পথে চীন রাজধানীতে তীব্র গ্যাস সংকট, পাম্প ছাড়িয়ে সড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ফাঁকা গু’লি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিন/তাই, আ’হ’ত ৩ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে কোটি টাকা লুট, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ‘কোন শেখ মুজিব’ বিস্ফোরক প্রশ্ন শফিকুল আলমের ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার (১৪ আগস্ট) প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলে জানিয়েছে দলটি। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে ১৪ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে।

রিজভীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর স্বাক্ষরযুক্ত ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও জানান তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, তাঁর স্বাক্ষর জাল করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় কোনো প্রেস বিজ্ঞপ্তি বা বার্তার সত্যতা নিয়ে সন্দেহ থাকলে তা যাচাই করে নেওয়া উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তেরির পথে চীন

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

আপডেট সময় ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬