ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যেকোনো মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ওয়ানা নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, কোনো ইরানি নাগরিক একজন মার্কিন সেনাসদস্যকে আটক বা হত্যা করতে পারলে তাকে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। এই অর্থ ‘ইরানের জনগণের পক্ষ থেকে’ দেওয়া হবে বলে জানিয়েছেন আমির হাতামি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন ঘোষণা এলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্যও পুরস্কার দেওয়ার কথা জানিয়েছিলেন ইরানের কয়েকজন কর্মকর্তা।

গত ১৫ মে ইরানের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছিলেন, পার্লামেন্টে প্রস্তাবিত একটি ব্যবস্থায় ট্রাম্পকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কারের কথা রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধানের এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন সেনা হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরান

আপডেট সময় ০৫:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬