ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামে ডিউটি, জামালপুরেই রাজত্ব সরকারি চাল পাচারে একরামুল, বদলায়নি খাদ্য বিভাগের সিন্ডিকেট কৃষক ভিক্ষা নয়, ন্যায্য দাম চান: পাটওয়ারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির কম দামে গরুর মাংস আমদানির অনুমতি দিল ট্রাম্প তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ বা ভারত কেউই নিরাপদ না: অমিত শাহ অন্তঃসত্ত্বা অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ফ্রান্সের গ্রিন পার্টি নেতা স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা সৌদিতে বিজয়ী হাফেজদের স্বাগত জানাতে বিমানবন্দরে কর্মকর্তাদের পাঠালেন ধর্মমন্ত্রী ঢাকার তাপমাত্রা বাড়ছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠুসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সফল হতে হলে প্রযুক্তি ও ডিভাইসের ওপর আসক্তি কমাতে হবে। প্রযুক্তি প্রয়োজনীয় হলেও এর অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে।

তিনি বলেন, প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পাশাপাশি এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। সময়ের সঠিক ব্যবহারই ভবিষ্যতে শিক্ষার্থীদের সফলতার পথে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডিউটি, জামালপুরেই রাজত্ব সরকারি চাল পাচারে একরামুল, বদলায়নি খাদ্য বিভাগের সিন্ডিকেট

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় ০৫:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬