ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাড়ির ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান ইরানের মক্কায় ‘রেড এলার্ট’ জারি এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি  নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ন হতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রংপুরের হত্যাকাণ্ডের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা খুঁজে বের করে মূল কারণ ও অপরাধচক্র ধ্বংস করতে হবে।

তিনি বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। যে-ই অপরাধ করুক, তাকে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীদের আইনের আওতায় আনার প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, কোথাও কোনো ধরনের মাদক থাকবে না। মাদক কারবারিরা যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনোভাবেই ছাড় না পায়, সেটিও নিশ্চিত করতে হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করলে মানবজীবনে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা যাবে।

এ সময় সরকারের জবাবদিহিতার বিষয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। মন্ত্রী-এমপিদের গণমাধ্যম, জনগণ ও তৃণমূলের মানুষের সামনে জবাবদিহি করতে হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

আপডেট সময় ০১:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬