ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক ‘চোখের সামনে কয়েক সেকেন্ডেই ভেসে গেল স্ত্রী-সন্তান’— লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে যাওয়া ব্যক্তি মক্কা চুক্তি: নতুন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাড়ির ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ মতপার্থক্য সত্ত্বেও মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান ইরানের মক্কায় ‘রেড এলার্ট’ জারি এক ট্রলারে ধরা ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি  নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা-সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর—মাউশি এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে প্রতিযোগিতা উপলক্ষে ব্যানার প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানগুলোতেও ড্রপডাউন ব্যানার টাঙাতে হবে।

মাঠপর্যায়ের শিক্ষা-সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতিযোগিতা সম্পর্কে জানাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও এ-সংক্রান্ত নির্দেশনা দিতে হবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিযোগিতার প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ নিয়ে প্রচার চালাতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ বাড়বে এবং প্রতিযোগিতাটির প্রচার আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা

আপডেট সময় ০১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬