ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের চুড়ান্ত প্রার্থী দেলাওয়ার হোসেন মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট নতুন কমিটি নিয়ে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার টানা লোডশেডিং ও চরম বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হিন্দু ধর্মীয় গ্রন্থহনুমান চালিসাহাতে নিয়ে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলীর (জেইউ) সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় ঠিক কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা হাত দিয়ে শপথ করে জানানোর দাবি তোলেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তাকে ঘিরে ধরে জেরা করছেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করছেন। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎ মজুত থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফিডারে সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। প্রায় ছয় মাস ধরে তাঁরা দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন বলে দাবি করেন।

এদিকে এই ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা প্রদান, নথিপত্র বিনষ্ট এবং বিদ্যুৎ কর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।

কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) মনোজ পাঠক জানান, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কর্মকর্তাদের জেরা করার একটি ভিডিও তাঁদের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক বাবন সিং। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অপেক্ষমাণ ৫ এমভিএ ট্রান্সফরমারটি দ্রুত চালুর কড়া নির্দেশ দিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন

টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী

আপডেট সময় ০৪:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬