ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ণফুলী টানেল ঘিরে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’ সাফে বাংলাদেশের গ্রুপ নির্ধারণ, প্রতিপক্ষ কারা? ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর এনসিপির মিছিলে হঠাৎ ‘শিবির ধর’ স্লোগান, অতঃপর… চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ বড় সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের মতো আন্তরিক সরকার ও প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে না।

শনিবার (১ আগস্ট) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঢাকা থেকে গিয়ে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। প্রায় তিন ঘণ্টা ধরে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশকেই এর পরিণতি ভোগ করতে হবে।

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতিসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন জবাবদিহিতা নিশ্চিত করতে আরও কঠোর হতে হবে। সরকারি হাসপাতালগুলোতে সেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের হাজিরা খাতা, বিভিন্ন নথিপত্র, ওষুধের স্টোর, রোগী ভর্তি ওয়ার্ড এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে ভেদরগঞ্জের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন মন্ত্রী। লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলী টানেল ঘিরে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় ০৬:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬