মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর যেন কোনো ধরনের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে—এমন প্রত্যাশাই সবার। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আলোচনা সভার পাশাপাশি প্রদর্শনীতে আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়, দমন-পীড়নের ঘটনা এবং জুলাই গণ-অভ্যুত্থানের নানা মুহূর্তের আলোকচিত্র প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং প্রদর্শিত ছবিগুলো ঘুরে দেখেন।

ডেস্ক রিপোর্ট 





















