ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিক্ষার্থীদের কাছে মোদির ক্ষমা চাওয়া উচিত: রাহুল শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: প্রতিমন্ত্রী ইশরাক কঙ্গোতে ইবোলা আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব প্রত্যেকটি ক্যাম্পাসকে ডিজিটালাইজড করার সুখবর দিলেন ইউজিসি সদস্য আমার বা দলের বিরুদ্ধে গেলেও সত্য প্রকাশ করুন: শফিকুর রহমান সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে: মাহদী আমিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি বলেন, গত পাঁচ মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গর। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

ড. মাহদী আমিন জানান, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তারা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন।

বৈঠকে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ ও গ্যাস খাতে বিদ্যমান সমস্যার সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি খাতে সরকারের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা, সাত দিন সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। সরকারের আশা, শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

গণতান্ত্রিক পথযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে: মাহদী আমিন

আপডেট সময় ০৪:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬