ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানির দাম অনুকূলে এলে দেশে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার যশোর সার্কিট হাউসে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার নিয়মিত জ্বালানির দাম সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে পরিস্থিতি আরও অনুকূলে এলে পর্যায়ক্রমে অন্যান্য জ্বালানির দামও কমানোর চেষ্টা করবে সরকার।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই আমদানি করতে হয় এবং এ খাত পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। ফলে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে।

এদিকে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা যায়।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা দ্রুত ও কার্যকর সেবা পান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম

আপডেট সময় ০৪:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬