ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী? চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা আর্জেন্টিনা শক্তিশালী, তবে অপরাজেয় নয়: সুইজারল্যান্ড কোচ ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিসরের বিপক্ষে ৩ বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে, নিয়ম বলছে সবই ছিল সঠিক ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় বাড়ল ডলারের দাম হারের পর জিকোর অভিযোগ, ‘আল্লাহ সাক্ষী, এটা পাতানো টুর্নামেন্ট’ মিসরের পতাকা নিয়ে ফিফা প্রেসিডেন্টের ‘পোজ’! টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে তিন দিনে প্রাণ গেল ১০ জনের

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটায় প্রাণ হারিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির এক নেতা। নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন দলের মহানগর শাখার সদস্য ফাইয়াজ তাজরিয়ান।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে সজোরে ধাক্কা দেন ফাইয়াজ। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দফতর সম্পাদক রিদুয়ান রিদয়ের দাবি, দুর্ঘটনার সময় বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া ফ্লাইওভারের আলোগুলোও নিভে থাকায় বিকল ট্রাকটি সময়মতো দেখতে পারেননি ফাইয়াজ। এর ফলে ট্রাকটির পেছনে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের।

তিনি আরও জানান, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং কর্মসূচিতে সক্রিয়ভাবে স্লোগান দিয়েছিলেন।

ঘটনার পর দুর্ঘটনার কারণ এবং বিকল ট্রাকটি কীভাবে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা

আপডেট সময় ১২:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬