ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

এবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। রবিবার (৮ জুন) গভীররাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান মো. আবদুল হামিদ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীর সামাদ। তিনি বলেন, ““থাই এয়ারওয়েজের টিজি-৩৯৯ ফ্লাইট, যেটা রাত ১টা ২৫ মিনিটে বিমান বন্দরের পৌঁছায়; সেই ফ্লাইটে তিনি (আবদুল হামিদ) এসেছেন।”

জানা গেছে দেশে ফেরার সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান। এস এম রাগীব সামাদ বলেন, “আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।”

সাবেক রাষ্ট্রপ্রধানকে উড়োজাহাজ থেকে হুইল চেয়ারে নামানো হয়। তার পরনে লুঙ্গি ও নীল রঙের একটি চাঁদর দেখা গেছে। গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।

আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারাদেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট সময় ১০:৫১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫