ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী জ্বালানি তেলের দাম দ্বিগুণ করলো ইরান যুক্তরাষ্ট্র বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-স্কুলশিক্ষার্থী ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

‘মুজিব ভাই’ সিনেমায় ৪ হাজার ২১১ কোটি টাকা খরচ: রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের শ্বেতপত্রে প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে উঠে এসেছে, যে খাতের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মুজিব ভাই’ চলচ্চিত্র নির্মাণ। প্রতিবেদনে বলা হয়েছে, সিআরআইয়ের মাধ্যমে সিনেমাটি নির্মাণে মোট ৪ হাজার ২১১ কোটি ২২ লাখ টাকা ব্যয় করা হয়েছে। একই সঙ্গে ‘খোকা’ চলচ্চিত্র নির্মাণে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

এদিকে শ্বেতপত্রে উঠে এসেছে, ডিজিটাল রূপান্তরের নামে সরকারের কোটি কোটি টাকা আইসিটি খাতে বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তব চাহিদা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। হাই-টেক পার্ক, আইটি ট্রেনিং সেন্টার ও অন্যান্য মেগা প্রকল্পে ব্যাপক স্বজনপ্রীতি, সিন্ডিকেশন ও অযৌক্তিক ব্যয়ের ঘটনা ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী না থাকলেও পুরো বিল উত্তোলন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মতো প্রশিক্ষণ কর্মসূচিতে জাল প্রশিক্ষক নিয়োগ, একাধিকবার একই প্রশিক্ষণ দেখিয়ে বিল উত্তোলন এবং দক্ষতা ছাড়া সার্টিফিকেট বিতরণ করার মতো অনিয়মও ধরা পড়েছে। এতে হাজার হাজার ‘ফ্রিল্যান্সার’ কাগজে তৈরি হলেও বাস্তবে তাদের অধিকাংশ বাজারে প্রবেশ করতে পারেনি। শ্বেতপত্রে বলা হয়েছে, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রতিশোধমূলক দলিল নয়। বরং ভবিষ্যতের নীতিনির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কমিটি আইসিটি খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বাধীন অডিট ব্যবস্থা জোরদার ও কঠোর নজরদারি বৃদ্ধির সুপারিশ করেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর আইনি ব্যবস্থার অভাবে শ্বেতপত্রটি অতীতের অনেক প্রতিবেদনকেই ‘ফাইলবন্দি দলিল’ হিসেবে সীমাবদ্ধ রাখার ঝুঁকিতে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “শ্বেতপত্রে তথ্যভিত্তিক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ উঠে এসেছে। তবে এটি কার্যকর হবে, যদি সরকার প্রাতিষ্ঠানিক ও আইনি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করে।”
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

এদিকে শ্বেতপত্র কমিটি উন্নয়ন অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহর নেতৃত্বে গঠিত। কমিটিতে ছিলেন পিজিসিবি চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, বুয়েট অধ্যাপক রিফাত শাহরিয়ার, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত ও সাংবাদিক মো. শরিয়ত উল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

‘মুজিব ভাই’ সিনেমায় ৪ হাজার ২১১ কোটি টাকা খরচ: রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের শ্বেতপত্রে প্রকাশ

আপডেট সময় ১১:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬