ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’

জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত: লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (১১ জুন) লন্ডনে সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস-এর মূল হল কক্ষে অনুষ্ঠিত এক সংলাপে এসব কথা বলেন ড. ইউনূস। এতে ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, “৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানুষ উৎসব করেছে।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে যাতে বিচারিক প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। জনগণই আমাদের বিচারিক দায়িত্ব দিয়েছে।”আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা:

সংলাপে ড. ইউনূস জানান, ১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং সত্যিকারের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, “এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং নতুন বাংলাদেশ গড়ার সূচনা হবে এই নির্বাচন দিয়ে। ইতোমধ্যে আমরা নির্বাচন, সংবিধান ও সিভিল সার্ভিসসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কমিশন গঠন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর জন্য কাজ করছি। জুলাই মাসে আমরা একটি ঐতিহাসিক ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করব।

দ্বিপাক্ষিক বৈঠক ও রাজকীয় অনুষ্ঠানে অংশগ্রহণ:

সফরের দ্বিতীয় দিনে ড. ইউনূস লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল-এর সঙ্গে বৈঠক করেন। এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

পরে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি চ্যাথাম হাউসের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিজ বাজপাই-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজকীয় নৈশভোজে অংশগ্রহণ:

দিনের শেষাংশে, সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের উপস্থিতিতে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক রাজকীয় নৈশভোজে অংশ নেন।
এই বিশেষ অনুষ্ঠানটি দ্য কিংস ফাউন্ডেশন-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। ড. ইউনূস ও রাজা চার্লস পূর্বেও বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন ইস্যুতে একসঙ্গে কাজ করেছেন।

সফরের তাৎপর্য:

ড. ইউনূসের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। বর্তমানে তিনি সরকারিভাবে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা সুরুজ মাদবর ও ছেলে কারাগারে

জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত: লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস”

আপডেট সময় ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫