ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের ওপর জোর স্থানীয় সরকারমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপের মধ্যে মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচলিত পদ্ধতির পাশাপাশি দেশীয় উদ্ভাবন পরীক্ষা-নিরীক্ষা করে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তা পরীক্ষা ও কার্যকরভাবে ব্যবহারের জন্য সিটি করপোরেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণে বর্তমানে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা প্রত্যাশিত ফল দিচ্ছে না। তবে দেশীয় উপায়ে তৈরি নতুন রাসায়নিক ও প্রযুক্তি নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার এই মৌসুমে মশার লার্ভা ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নতুন প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে সিটি করপোরেশন ও উদ্ভাবকদের যৌথ উদ্যোগে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই সমাধান খুঁজতে দেশীয় প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এখন নতুন উদ্ভাবনগুলো বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের ওপর জোর স্থানীয় সরকারমন্ত্রীর

আপডেট সময় ০২:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬