ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাসপোর্ট র‌্যাংকিংয়ে এগোল বাংলাদেশ, উত্তর কোরিয়ার কাতারে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন এবার জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের এবার জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কী বিদায় ঘন্টা বেজে গেছে? পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পেছনে বাংলাদেশ ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে-আজকে দেখি জামায়াত এমপি’ ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান শামীমের ‘৭১-এর মেজর, ’৭৫-এর রাষ্ট্রনায়ক জিয়াই বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন’: তথ্যমন্ত্রী

‘৭১-এর মেজর, ’৭৫-এর রাষ্ট্রনায়ক জিয়াই বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন’: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে ‘উই রিভোল্ট’ ঘোষনার মধ্যমে তার মেধা, প্রজ্ঞা ও সাহসিকতার মধ্য দিয়ে যুদ্ধে রুপান্তর করেছেন।এটাই ছিলো স্বাধীনতার অন্যতম উপাদান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ বুধবার(২২শে জুলাই) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ” শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পরবর্তী কালে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানুষের যে পরিচয় সেটা ভাষার ভিত্তিতে নির্ধারিত হয়ছিলো অনেকে মনে করলেও পরবর্তীতে মানবেন্দ্র লারমা নামক একজন অবাঙালির প্রতিবাদের মধ্য দিয়ে এটা বুঝা গেলো যে ৭১’ এ আমরা ভাষার মাধ্যমে পুরোপুরি জাতির পরিচয় নির্ধারিত হয় নি। এমনই এক পরিস্থিতিতে বাঙালিকে একত্রিত করার লক্ষ্যে ৭১ এর মেজর জিয়া ৭৫’ এর রাষ্ট্রনায়ক জিয়াতে পরিনত হলেন।

তিনি আরো বলেন,পরবর্তীতে মেজর জিয়া জাতির সংকটের সমাধান করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তনের মাধ্যমে। মেজর জেনারেল জিয়াউর রহমান তখন এই ভূখন্ডের জন্য নাগরিকতার ভিত্তিতে সবাই বাংলাদেশি এই জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠা করে গেছেন। এতে করে এখানে অন্য কোনো ধর্ম,বর্ণের, গোত্রের মানুষের কোনো সমস্যা হচ্ছে না।আর এর মাধ্যমেই আমাদের ভৌগোলিক অখন্ডতা রক্ষা করা সম্ভব।তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের মূল বৈশিষ্ট্যই হচ্ছে সবাইকে নিয়ে এই ভূখন্ডে একসাথে বসবাস করা।

এছাড়াও সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এমপি, ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড.মোঃ শামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড.মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন ইউট্যাবের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ড.নাছির আহমাদ। তাছাড়া স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইমরানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. মোঃ নাছির উদ্দিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে এগোল বাংলাদেশ, উত্তর কোরিয়ার কাতারে

‘৭১-এর মেজর, ’৭৫-এর রাষ্ট্রনায়ক জিয়াই বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন’: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬