ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭ গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে তাইওয়ানের পূর্ব উপকূলে কোস্টগার্ড টহল জোরদার চীনের

তালতলীতে বৈদ্যুতিক ফাঁদে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, পলাতক অভিযুক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে কৃষিক্ষেতে অবৈধভাবে পাতা বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়ভাইজোড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত ইমরান ওই এলাকার রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। সেখানে কোনো সতর্কবার্তা বা চিহ্ন না থাকায় অসাবধানতাবশত ইমরান ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

শিশুটির মৃত্যুর পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। স্থানীয়দের অভিযোগ, কৃষিক্ষেতে এ ধরনের প্রাণঘাতী ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ; প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটে চলেছে। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক বলে জানান তারা।

নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি জানতাম না ওখানে বিদ্যুৎ ছিল। আমার চোখের সামনে মুহূর্তেই ছেলে নিথর হয়ে গেল।”

এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ওসি মো. শাহজালাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি

তালতলীতে বৈদ্যুতিক ফাঁদে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, পলাতক অভিযুক্ত

আপডেট সময় ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫