ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ঝরল ৫ শিশুর প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৩৮৯ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মর্টার শেল নিয়ে খেলছিল বেশ কয়েকজন শিশু। এরপর হঠাৎ সেটি বিস্ফোরিত হলে প্রাণ যায় পাঁচ শিশুর। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার (১২) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় এ ঘটনা ঘটে। বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদমাধ্যম ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘নিহত এবং আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’ বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে।

খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং আটজন আহত হয়। এর আগের মাসে, সিন্ধুর কাশমোর জেলার একটি বাড়িতে “রকেট লঞ্চারের” বোমা বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ঝরল ৫ শিশুর প্রাণ

আপডেট সময় ১২:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫