ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানোর দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের হামলায় ৮ ইরানি সেনা নিহত ১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ: তুষার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, এখন সেখানে ধু-ধু মাঠ। পাথরখেকোদের ছোবলে বিপন্ন সিলেটের ভোলাগঞ্জ ‘সাদা পাথর’। দিন-রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু-পাথর লুটপাট করলেও তা ঠেকাতে পারেনি সরকার। লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে কড়া সমালোচনা।

এদিকে ক্রিকেটার থেকে শুরু করে দেশের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরাও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সরকারের দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সার আব্দুন নূর তুষার।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তুষার লিখেছেন, কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ?

স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয়। গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানোর দায়িত্বে থাকা গাজার প্রবীণ নেতাকে হত্যা

কয়টা সাদা পাথর বাঁচাতে পারে না আর এরা বাঁচাবে দেশ: তুষার

আপডেট সময় ১১:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫