ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের হামলায় ৮ ইরানি সেনা নিহত ১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিল মিশর ঢাকা-১৫ আসনের উন্নয়ন-জনসেবা নিশ্চিতে বিরোধীদলীয় নেতার সঙ্গে সমন্বয় সভা সমালোচনার ঝড়ে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি গত দুই বিশ্বকাপে পেনাল্টি পাওয়ার শীর্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুঃসংবাদ, তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শেষ ষোলো থেকে বিদায়ের পরও মিশরকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিচ্ছে ফিফা যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ব্যর্থ: ছাত্রশিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

এবার রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, গত ১৫ বছরের দমন-পীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন পরিবর্তনের যাত্রা শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে এসেছে।

আজ শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে গত এক বছরে যে সংস্কারগুলো বাস্তবায়নের কথা ছিল, তা হয়নি। বরং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতার ঘাটতি। জনগণের যে প্রত্যাশা ছিল, স্থায়ী পরিবর্তনের যে দাবি ছিল, তা উপেক্ষিত হয়েছে।

তিনি আরো বলেন, অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। দেশের সাধারণ মানুষ এখন চায়— বাংলাদেশ স্থায়ী পরিবর্তনের পথে এগিয়ে যাক। কিন্তু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো বাস্তবে সেই সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাবেক আমির রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ও জেলা মহানগর জামায়াত ও মহানগর ছাত্রশিবির সভাপতি নুরুল হুদাসহ শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বন্দর আব্বাস ও সিরিকে শক্তিশালী বিস্ফোরণ

সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ব্যর্থ: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ১২:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫