ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের কোচ কেন ‘এক্স’ ইশারা করেছিলেন? ‘ওসমান হাদিকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’ চতুর্থ বিয়ের ৪ মাসেই মা হলেন অভিনেত্রী! আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত শুরু র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৮ মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সেনা স্থাপনায় হামলার ঘটনায় এই মামলাগুলো করা হয়েছিল। বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট বেঞ্চের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে আদালত এ রায় দেন। বার্তা সংস্থা আনাদোলু বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেন, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয়। এ অনুযায়ী অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে ৭২ বছর বয়সি ইমরান খানকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে।

এদিকে ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ—এমন একাধিক মামলার মুখোমুখি হয়েছেন, যেগুলোকে তিনি ‘প্রহসন’ বলে আখ্যা দেন।

এরই মধ্যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহু নেতা, সংসদের বিরোধীদলীয় নেতা ও আইনপ্রণেতা একই ধরনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ২০২৩ সালের মে মাসে দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা সেনা সদর দপ্তরসহ (জেনারেল হেডকোয়ার্টার) বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

আপডেট সময় ০৩:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫