ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো আর্জেন্টিনার কাছে হারের পর মিশরের কোচ কেন ‘এক্স’ ইশারা করেছিলেন? ‘ওসমান হাদিকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’ চতুর্থ বিয়ের ৪ মাসেই মা হলেন অভিনেত্রী! আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত শুরু র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প

চীনের সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ঘাঁটি যা হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে

এবার উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে গবেষণাটি করেছে ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। গতকাল বুধবার তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সিনপুং-ডং নামের গোপন এই ক্ষেপণাস্ত্র পরিচালনা ঘাঁটি চীনের সীমান্ত থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পিয়ংগিয়ান প্রদেশের ওই স্থানে সম্ভবত ৬ থেকে ৯টি পারমাণবিক সক্ষমতার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ও লঞ্চার রাখা হয়েছে। এই অস্ত্রগুলো পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি তৈরি করতে পারে। উত্তর কোরিয়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ব্যর্থ শীর্ষ সম্মেলনের পর থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে জোর দিয়েছে। দেশটির নেতা কিম জং উন সম্প্রতি দ্রুত পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে ১৫ থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের সুবিধা আছে। এই ঘাঁটির বিষয়ে উত্তর কোরিয়া আগে কখনো তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায়ও এই ঘাঁটির কথা উল্লেখ করা হয়নি। ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ সম্মেলন ভেস্তে যায়।  উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পিয়ংইয়ং কী দেবে তা নিয়ে তখন দুই নেতার মতবিরোধ তৈরি হয়েছিল।

ওই ব্যর্থ সম্মেলনের এরপর থেকে উত্তর কোরিয়া বারবার ঘোষণা দিয়েছে যে, তারা কখনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের তালিকা থেকে নিজেদের প্রত্যাহার করবে না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, ২০২৪ সালে রাশিয়ায় ১০ হাজারের বেশি সৈন্য পাঠিয়েছে কিম প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে বলেছিলেন মেসি-রোনালদো

চীনের সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ঘাঁটি যা হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫