ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী? চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা

বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

এবার বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে নিজেদের পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে অবহিত করে ভারত। বুধবার (২৭ আগস্ট) নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।

এক কর্মকর্তা জানিয়েছেন সেনাদের লাহোর, ওকারা, ফয়সালাবাদ এবং শিয়ালকোটসহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্কবার্তায় বলেছে, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ‘বড় বন্যা’ হতে পারে। সেখানকার তিনটি নদীর সবগুলোর পানি অব্যাহতভাবে বাড়ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, নয়াদিল্লি আজ বুধবার পাকিস্তানকে নতুন বন্যার সতর্কতা দিয়েছে। বিশেষ করে তাওয়াই নদীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বৃষ্টির পানি আর আটকে রাখতে না পেরে বাঁধ ছেড়ে দিতে ভারত বাধ্য হওয়ার পর নদীটি ফুলেফেঁপে উঠছে।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার ঝুঁকিতে থাকা ১ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটি নদী পাড়ের মানুষকে দ্রুত সময়ের মধ্যে সরে যাওয়ারও নির্দেশনা দিয়েছে। গত এক মাস ধরেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এখন পাঞ্জাব প্রদেশ বন্যার কবলে পড়তে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয়: যুবদল সভাপতি

বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত

আপডেট সময় ১২:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫