ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামছেন মেসি!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮১ বার পড়া হয়েছে

জনপ্রিয় ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন উঠেছে! লিওনেল মেসির জন্য আবার আলোচনায় বার্সেলোনা। তবে ফুটবলার নয় বরং মেসির রাজনৈতিক ভূমিকায় এবার জমে ওঠেছে আলোচনা। শোনা যাচ্ছে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেসি মাঠে নামতে পারেন অথবা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন।

এদিকে কাতালুনিয়ার সংবাদমাধ্যম কাদেনা এসইএআর-এর খবর অনুযায়ী, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতি থাকা লাপোর্তা আগামী নির্বাচনে চতুর্থ দফায় প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি এখনো তার পক্ষে পুরোপুরি স্থিতিশীল নয়।

কারণ ২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন লাপোর্তা কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন। এরপর মেসি পিএসজিতে চলে যান এবং মেসি ও তার পরিবারের পক্ষ থেকে কিছু বলা না হলেও এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন অনেকেই। বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মেসির সমর্থন একজন প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যদি মেসি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো কোনো প্রার্থীকে সমর্থন করেন, তবে নির্বাচনে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নির্বাচনের বছর ঘনিয়ে আসায় লাপোর্তার জন্য এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মেসি প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তবে ক্যাম্প ন্যুতে তার প্রভাব যে এখনো প্রাসঙ্গিক, তা অস্বীকার করার উপায় নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামছেন মেসি!

আপডেট সময় ০২:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫