ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ভোট দেওয়া ইস্যুতে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত: মামুনুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বানসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্য তার ব্যক্তিগত বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। হেফাজতে ইসলামের এই যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি বলেন, কোনো সাংগঠনিক বক্তব্য থাকলে সেটি সাংগঠনিক ব্যানার থেকেই আসবে।

গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামুনুল হক এ কথা বলেন। সংবাদ সম্মেলনটির আয়োজন করে হেফাজতে ইসলাম।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, পবিত্র কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন এবং ৫ মে–কে ‘শাপলা গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

৩ অক্টোবর চট্টগ্রামে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সমালোচনা করেন শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়া ইস্যুতে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত: মামুনুল

আপডেট সময় ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫