ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের পাঁচ দেশে পাঠানোর পরিকল্পনা জামায়াত আমিরের বক্তব্য মিথ্যাচার, বিএনপি ফ্যাসিবাদ নয়: মির্জা ফখরুল দরজায় চিরকুট টাঙিয়ে জন্মস্থান ছাড়লেন স্কালোনি কয়লা নাকি নিমের ডাল, দাঁতের যত্নে কোনটি বেশি উপকারী? দেশের যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হবে সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন ইসরাইলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ট্রাম্প: মার্কিন কংগ্রেস সদস্য

যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরাইলের দুই সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় দুই সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিভ কুলা (২৬) ও সার্জেন্ট ইতাই ইয়াভেটজ (২১)। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

রোববার ইসরাইল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায়, যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও ১২০টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফাহ অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই।

বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘রাফাহ এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ‘রেড জোন’, এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন।’

ইসরাইলি বাহিনী রাফাহে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

যুদ্ধবিরতির মধ্যে এবার গাজায় ইসরাইলের দুই সেনা নিহত

আপডেট সময় ১২:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫