ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় গণহত্যাকে দীপাবলির উৎসব বললেন ভারতীয় পরিচালক!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

এবার রঙ্গিলা-খ্যাত পরিচালক রাম গোপাল ভার্মার একটি বিতর্কিত এক্স পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। দেশজুড়ে দীপাবলি বা দিওয়ালি উৎসব চলার সময় তিনি যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে ধর্মীয় উৎসবের আগুনের তুলনা টেনেছেন। তার এই মন্তব্যকে অসংবেদনশীল এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ইন্টারনেট ও চলচ্চিত্র মহল।। সোমবার (২০ অক্টোবর) তিনি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই পোস্ট করেন।

পোস্টে এই পরিচালকে লিখেন, “ভারতে শুধু একদিন দীপাবলি হচ্ছে, আর গাজায় প্রত্যেক দিন দীপাবলি হচ্ছে।” এই মন্তব্যের মাধ্যমে আরজিভি কার্যত গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের আগুনের সঙ্গে দীপাবলির আলোর তুলনা টেনেছেন। নেটিজেনরা বলছেন, যেখানে প্রতিদিন নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, সেই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সঙ্গে একটি ধর্মীয় উৎসবের তুলনা টানা শুধু কুরুচিকরই নয় বরং অমানবিকও বটে।

তার পোস্টের পর পর ই এক্স প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় বয়ে যায়। একজন ব্যবহারকারী ক্ষোভ উগরে দিয়ে লেখেন, আপনার কাছে এটা আলোর উৎসব; গাজার কাছে এটা বোমার আগুন। উদযাপনের সঙ্গে যন্ত্রণার তুলনা করবেন না। সহানুভূতির মৃত্যু হলে মানবতারও মৃত্যু হয়। অনেকে তাকে সত্য-এর মতো ছবি তৈরির কথা মনে করিয়ে দিয়ে এমন অসংবেদনশীল মন্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন। পরিচালক আরজিভি ৬৩ বছর বয়সেও ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। সমালোচকদের একাংশের ধারণা, তার সাম্প্রতিক ছবি বক্স অফিসে সে ভাবে দাগ কাটতে না পারায়, সস্তা প্রচারের আলোয় থাকতেই তিনি বারবার এমন অদ্ভুত মন্তব্য করে বিতর্ক তৈরি করেন।

তবে এই তীব্র বিতর্কের মধ্যেই পরিচালক নিজের নতুন কাজ নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন। দীর্ঘ ২৭ বছর পর তিনি ফের জুটি বাঁধছেন তার সত্য ছবির নায়ক মনোজ বাজপেয়ীর সঙ্গে। তাদের নতুন হরর-কমেডি ছবির নাম পুলিশ স্টেশন মে ভূত। শোনা যাচ্ছে, গত ১ সেপ্টেম্বর থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। মনোজ বাজপেয়ী ছাড়াও ছবিতে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকেও। যদিও এই বিতর্কের জেরে সত্য জুটির প্রত্যাবর্তনের ভাবমূর্তিতে কিছুটা হলেও ধাক্কা লেগেছে, তা বলাই বাহুল্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় গণহত্যাকে দীপাবলির উৎসব বললেন ভারতীয় পরিচালক!

আপডেট সময় ০৫:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫