ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ধর্ষণচেষ্টা বাধা দিতে গিয়ে দাদিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আবুল রবিদাস গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আবুল রবিদাস (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন তার দাদি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে আবুল শিশুটিকে অপহরণ করে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে দাদি ছুটে গিয়ে নাতনিকে রক্ষা করতে চান। তখন ক্ষিপ্ত হয়ে আবুল ধারালো দা দিয়ে বৃদ্ধার মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

ঘটনার পর আবুল পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা ও পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাত ৩টার দিকে ভালুকার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, নিহত নারীর ছেলে ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় মামলা করেছেন। অভিযুক্ত আবুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফুলপুরে ধর্ষণচেষ্টা বাধা দিতে গিয়ে দাদিকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আবুল রবিদাস গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫