ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তব্য দিতে কাদামাটিতে খালি পায়ে নেমে এলেন আখতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১০:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সম্প্রতি জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে আখতার হোসেনকে দেখা যায়, কখনো গ্রামের হাটের চায়ের দোকানের মুরব্বিদের সঙ্গে চা খেতে বসে পড়েছেন, আবার কখনো দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে কাদামাটিতে নেমে বক্তব্য শুরু করে দিয়েছেন।

৩০ অক্টোবর আখতার হোসেনকে দেখা যায় রংপুর বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ শনিবার আখতার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে তিনি কাদামাটিতে নেমে পড়েছেন খালি পায়ে। একটা মাইক্রোফোন হাতে নিয়ে বৃষ্টিতে ভিজে বক্তব্য দিচ্ছেন।

এই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘কাদামাটির মানুষেরা!’ রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপি ছাড়াও বিএনপি ও জামায়াতের প্রার্থীরা সক্রিয় থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

বক্তব্য দিতে কাদামাটিতে খালি পায়ে নেমে এলেন আখতার

আপডেট সময় ০৬:১০:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫