ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী শেষ ষোলোতে মুখোমুখি দুই মুসলিম দেশ নকআউটের আগে ফ্রান্সের দুশ্চিন্তা বাড়াল নতুন দুঃসংবাদ ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নরওয়ে ম্যাচে নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ব্রাজিলের মেসিই ভরসা, নাকি এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা? খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে ‘আমেরিকার ধ্বংস’ আর ‘প্রতিশোধের’ স্লোগান জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত, যা অন্য কোনো সংগঠনে নেই: ডা. শফিকুর রহমান ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় বদলের গুঞ্জন, জানাল ফিফা বৈরি আবহাওয়ার আশঙ্কা, ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে যে সিদ্ধান্ত নিলো ফিফা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে এসেছেন চীনা যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

এবার ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তরুণী সুরমা আক্তারের প্রেমে পড়ে চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাও এলাকার বাসিন্দা ওয়াং তাও (২৬) বাংলাদেশে ছুটে এসেছেন।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে ‘ওয়ালটক’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমে সুরমা ও ওয়াং তাওয়ের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াং তাও বাংলাদেশে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সুরমার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নিজ বাড়িতে। চীনা যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সুরমার বাড়িতে একনজর দেখার জন্য শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায়।

সুরমার মা নুরেনা বেগম বলেন, মেয়ের ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছে ওয়াং তাও। সে মূলত কোনো ধর্ম অনুসরণ করে না, তবে মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণে রাজি হয়েছে। রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।

এদিকে নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম জানান, চীনা নাগরিকের আগমনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হয়েছি তিনি চীনের নাগরিক। শুনেছি, রোববার আদালতে তাদের বিয়ে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে এসেছেন চীনা যুবক

আপডেট সময় ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫