ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার

সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে নারী কণ্ঠ নকল, অনলাইন প্রতারণার মূলহোতা র‌্যাবের হাতে ধরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম এলাকার নাজমুল হাসান জিমকে র‌্যাব-১৩ গ্রেফতার করেছে। নাজমুল সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরে ও নারী কণ্ঠ নকল করে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক ব্রিফিংয়ে জানান, পীরগাছার অভিরাম এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নক NID, বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস, গেঞ্জি, ফিল্ডক্যাপ, ট্রাউজার, টাওয়াল, নেমপ্লেটসহ মেয়েদের পরচুলা ও মেকআপ সামগ্রী।

র‌্যাব জানায়, নাজমুল অনলাইনে বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে জমি বিক্রি ও অন্যান্য লেনদেনের নামে প্রতারণা করতেন। কণ্ঠ নকল, পরচুলা ও মেকআপ ব্যবহার করে কখনও নারী ভান করতেন। দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তার পরে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।

সাম্প্রতিক একটি ঘটনায়, কিশোরগঞ্জের হোসেনপুর থানার রফিকুল ইসলামের কাছে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রির নামে ২৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেন। পরে রফিকুল অভিযোগ করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত করে র‌্যাব-১৩ নাজমুলকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, নাজমুল একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিত এবং এই প্রতারণার কার্যক্রম চালাত। গ্রেফতার পর তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ

সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে নারী কণ্ঠ নকল, অনলাইন প্রতারণার মূলহোতা র‌্যাবের হাতে ধরা

আপডেট সময় ০১:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫