ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ কিউবার, ‘শেষ রক্তবিন্দু’ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি কড়া নিরাপত্তার মধ্যে খামেনির জানাজার প্রস্তুতি চলছে মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

জাতীয় নির্বাচনে দেশজুড়ে রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ: ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (২৩ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সারাদেশেই নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে ইসির প্রস্তুতি দেখে আশাবাদ ব্যক্ত করেছেন কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি।

সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করেন তারা। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দিনের সঙ্গেও তাদের বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার আলোচনায় ভোট প্রস্তুতি, নিরাপত্তা এবং গণভোট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব হিসেবে দেখছে কমনওয়েলথ। তবে সার্বিক প্রস্তুতিতে তারা সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচনী নিরাপত্তা নিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়—ঝুঁকির ভিত্তিতে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হবে এবং সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

ইসি আরও জানায়, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব

জাতীয় নির্বাচনে দেশজুড়ে রেড–ইয়েলো–গ্রিন জোনে ভাগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ: ইসি

আপডেট সময় ০৪:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫