ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট তিন সন্তান রেখে মসজিদের ইমামের সঙ্গে গৃহবধূর চলে যাওয়ার অভিযোগ এবার সমালোচনার কড়া জবাব দিলেন আনচেলত্তি: ‘আমি জিনিয়াসও নই, আবার স্টুপিডও নই’ শেষ ষোলোর আগে দুশ্চিন্তায় ব্রাজিল ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি এল নিনোর প্রভাব বাড়ছে, সতর্কবার্তা জাতিসংঘের ৩ হাজার ই’য়া’বা’স’হ রাঙামাটিতে গণ অধিকার পরিষদের নেতা গ্রেপ্তার আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় জবাব দিলেন স্কালোনি নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কে? কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় চার শিক্ষার্থীকে শোকজ

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবা–ছেলেকে কুপিয়ে হামলা, ছেলের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবা কাশেম ও ছেলে বাবুকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় বাবা–ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ছেলে বাবু (২৬) কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাবা কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত বাবুর ফুফু আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যায় কাশেমের সঙ্গে রাজীবের হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রাতেই কাশেমের বাসার সামনে হামলায় অংশ নেয় রাজীব, সবুজ, রুবেল, মোহনসহ আরও কয়েকজন। তারা এলোপাতাড়ি কুপিয়ে বাবা–ছেলেকে রক্তাক্ত করে পালিয়ে যায়।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় বাবুর মৃত্যু হয়েছে এবং কাশেম গুরুতর অবস্থায় ভর্তি আছেন। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নৌবাহিনীর শক্তি বাড়াতে যুক্ত হলো জাপানের ৫ পেট্রোল বোট

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে বাবা–ছেলেকে কুপিয়ে হামলা, ছেলের মৃত্যু

আপডেট সময় ১১:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫