ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’ বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে র‍্যাব ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬ বিএনপি আড়াই মাসে যতটুকু উন্নয়ন করেছে, এটা গত ১৭ বছরেও হয়নি: বুলু জাতিসংঘে হরমুজ নিয়ে ভোটের প্রস্তুতি, চীন-রাশিয়াকে ভেটো না দেয়ার আহ্বান লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় জামায়াতের সাবেক আমিরের ছেলে যোগ দিলেন এনসিপিতে রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

ধর্ম নিয়ে কোনো বেয়াদবি বরদাশত নয়: বায়তুল মোকাররমে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা আছে, তবে ধর্ম নিয়ে অবজ্ঞা বা বেয়াদবি কোনোভাবেই সহ্য করা হবে না—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কেউ ধর্ম মানবে, কেউ মানবে না—এটা ব্যক্তিগত অধিকার। কিন্তু ধর্মকে অবজ্ঞা করা বা বিকৃত ব্যাখ্যা দেওয়া চলবে না। এ ধরনের ঘটনার বিচার করার দায়িত্ব রয়েছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।”

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহায়ী। স্বাগত বক্তব্য দেন ইকরার মহাসচিব সাখাওয়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওযাসীফ, ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ইন্দোনেশিয়ার মিনিস্টার কাউন্সিলর আহমেদ সাইফুদ্দিন আযহারী এবং ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন দেশের হাফেজরা। তাদের এই অর্জন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে।

সকালে শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ক্বারিগণ—মিসরের শাইখ আহমদ আল জাওহারি, পাকিস্তানের আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের মাহদী গুলাম নেজাদ ও ফিলিপাইনের মুহাম্মদ নাজির আজগর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’

ধর্ম নিয়ে কোনো বেয়াদবি বরদাশত নয়: বায়তুল মোকাররমে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আপডেট সময় ০৮:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫