ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রাতের অগ্নিকাণ্ডে নিঃস্ব শাহজাহান; গায়ের কাপড় ছাড়া পুড়ে গেছে সবকিছু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মুহূর্তে সবকিছু হারিয়েছেন মো. শাহজাহান মিয়া (৫৫)। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে ছয় সদস্যের পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বাড়ির ভেতর আগুনের লেলিহান শিখা দেখে ঘুম ভেঙে যায় তাঁর। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বের করতে পারলেও ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

শনিবার সকালে আগুনে পুড়ে যাওয়া ভিটায় বসে অসহায়ভাবে আহাজারি করতে দেখা যায় শাহজাহানকে। মাছ বিক্রেতা এই ব্যক্তি জানান, ঘরে থাকা টাকা-পয়সা, চাল-ডাল, কাপড়চোপড়, আসবাব, প্রয়োজনীয় নথিপত্র—এমনকি ছেলের বিদেশ যাওয়ার পাসপোর্টও আগুনে পুড়ে গেছে। তাঁর দাবি, এই ঘটনায় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহজাহান অত্যন্ত দরিদ্র মানুষ। আগুনে সব হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লিডার আনিসুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, পরিবারটির খোঁজ নেওয়ার জন্য ইউপি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, Shahজাহান পরিবারকে সরকারি আর্থিক সহায়তা পেতে পিআইএ বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে রাতের অগ্নিকাণ্ডে নিঃস্ব শাহজাহান; গায়ের কাপড় ছাড়া পুড়ে গেছে সবকিছু

আপডেট সময় ০৯:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫