ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান ৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে কোটি কোটি রুপি অনুদান জমা পড়েছে। অনুদানের মধ্যে নগদ টাকার পরিমাণ চার কোটি রুপির বেশি পৌঁছেছে। এছাড়া বহু মানুষ সোনার অলংকারও দান করেছেন। বিশেষ যন্ত্র ব্যবহার করে দু’দিন ধরে টাকার গণনা চলছে, তবে সম্পূর্ণ গণনা এখনও শেষ হয়নি।

গত শনিবার বাবরি মসজিদ ধ্বংসের স্মরণে মুর্শিদাবাদের রেজিনগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। সেই অনুষ্ঠানে ১১টি স্টিলের দানবাক্স রাখা হয়েছিল। হাজারো মানুষ মুক্তহস্তে দান করেছেন। হুমায়ুন কবীর জানান, দানকারীদের মধ্যে একজন একাই ৮০ কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুদানের পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য ইট, বালি, পাথরও দান করা হচ্ছে। তিনি আশা করছেন, তিন বছরের মধ্যে মসজিদটি সম্পূর্ণ হবে। মসজিদ নির্মাণকাজ জাতীয় সড়কের পাশে বেলডাঙা ও রেজিনগরের সংযোগস্থলে পরিচালিত হচ্ছে। যদিও কলকাতা হাইকোর্টে নির্মাণ বন্ধের একটি মামলা দায়ের করা হয়েছিল, আদালত তাতে হস্তক্ষেপ করেননি।

মসজিদটি তিন কাঠা জমির ওপর নির্মিত হবে। এছাড়া মসজিদ চত্বরের ২৫ কাঠা জমিতে একটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে চত্বরের মধ্যে একটি পার্কও তৈরি করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান ৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে

আপডেট সময় ০৯:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫