ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

দেশের বিমানবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ইতালি থেকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সংগ্রহে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এস.পি.এ (Leonardo S.p.A)–এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো–এর উপস্থিতিতে সদর দপ্তরে এই এলওআই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এলওআই অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর সামনের সারির যুদ্ধক্ষমতা বাড়াতে লিওনার্দো এস.পি.এ বাংলাদেশকে একাধিক ইউরোফাইটার টাইফুন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সরবরাহ করবে।

ডেল্টা উইং নকশার এই যুদ্ধবিমানটি যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেনের যৌথ উদ্যোগে তৈরি। আকাশে শত্রু প্রতিহত করার পাশাপাশি নির্ভুল স্থল আক্রমণেও যুদ্ধবিমানটির সমান পারদর্শিতা রয়েছে। বর্তমানে জার্মানি, ইতালি, সৌদি আরবসহ বহু দেশের বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন ব্যবহার করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

আপডেট সময় ১০:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫