ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের

বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের আগে প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দল এক নম্বর অবস্থান নিয়েই বিশ্বকাপের মঞ্চে পা রাখার পথে রয়েছে। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ শুরুর আগে আরও একবার র‍্যাঙ্কিং হালনাগাদ করা হবে আগামী ১০ জুন। এর আগে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে অবস্থানে পরিবর্তন আসতে পারে।

আর্জেন্টিনা আগামী ৭ জুন ভোরে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের আগে তাদের শীর্ষস্থান অটুট থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে ফুটবল ইতিহাস বলছে, ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে যাওয়া দলগুলো খুব কম ক্ষেত্রেই শেষ পর্যন্ত শিরোপা জিততে পেরেছে।

সাম্প্রতিক ম্যাচে আইভরি কোস্টের কাছে হেরে দুই ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। অন্যদিকে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। ম্যাচ না খেলেও পয়েন্ট হিসাবের পরিবর্তনে শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।

র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে কোনো পরিবর্তন ছাড়াই রয়েছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে পর্তুগাল। বিপরীতে এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল।

শীর্ষ দশের বাকি চারটি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। সপ্তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস, অষ্টমে মরক্কো, নবমে বেলজিয়াম এবং দশম স্থানে আছে জার্মানি।

বিশ্বকাপের আগে শেষ র‍্যাঙ্কিং প্রকাশের অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বাছাইপর্বের ফলাফল অনেক দলের অবস্থানে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয়

বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

আপডেট সময় ০১:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬