ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪৮৭ বার পড়া হয়েছে

এবার ২০২৬২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সুবিধার প্রস্তাব করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষাক্ষেত্রে বড় চমক হিসেবে মেয়েদের জন্য স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাব করা হবে।

এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা এবং স্কুলব্যাগ সরবরাহ করার ঘোষণা দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রীও বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও থাকবে বাজেটে।

এছাড়া, ছাত্রছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিডডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পেওয়ান টিচার, ওয়ান ট্যাবকর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণ করা হবে। বাজেটে বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

আপডেট সময় ০৩:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬