ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল? খামেনির জানাজা আজ, হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ৩ মিনিটের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, আলোচনায় কৃষি কর্মকর্তা খামেনির পাশে ছোট্ট কফিনে ১৪ মাসের জাহরা

সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চলতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে থামানোর ভবিষ্যদ্বাণী করে বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নান্না কওয়াকু বোনসাম। তার দাবি ছিল, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে রাউন্ড অব ৩২এ আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। তবে শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণী সত্যি তো হয়নি, উল্টো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার নিজের দেশ ঘানাই। রাউন্ড অব ৩২এর ম্যাচে কলম্বিয়ার কাছে ১০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ঘানা। অন্যদিকে অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ফলে মেসিকে থামানোর যে ভবিষ্যদ্বাণী ঘিরে এত আলোচনা হয়েছিল, মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কলম্বিয়া। ১৪তম মিনিটে জন আরিয়াসের একমাত্র গোলেই এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। পরে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। বিরতির পর ঘানা সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায়। তবে ৫৬তম মিনিটে লুইস দিয়াজের গোল অফসাইডের কারণে বাতিল হয়। এরপরও কলম্বিয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ঘানার গোলরক্ষকের দুর্দান্ত সেভে স্কোরলাইন অপরিবর্তিত থাকে। শেষ পর্যন্ত ১০ গোলের জয় নিয়েই শেষ ষোলোতে জায়গা করে নেয় কলম্বিয়া।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৮ জুলাই (বাংলাদেশ সময় রাত ২টা) ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। বিশ্বকাপ শুরুর পর থেকেই আলোচনায় ছিলেন নান্না কওয়াকু বোনসাম। কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাবে বলে তার দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

এর আগে গ্রুপ পর্বেও তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি অভিশাপ দিয়েছেন। ওই ম্যাচে কেইন গোল করতে না পারায় বিষয়টি নিয়েও নানা আলোচনা হয়। যদিও এসব দাবির পক্ষে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বোনসামের সর্বশেষ ভবিষ্যদ্বাণীও ভুল প্রমাণিত হয়েছে। আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠেছে, আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তার নিজের দেশ ঘানাকেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক

আপডেট সময় ১২:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬