ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল?: প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতার কাল আমিরের তৃতীয় বিয়ে, অতিথি তালিকায় ২ প্রাক্তন স্ত্রী আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে গোল করেই কাকে জড়িয়ে ধরলেন কারবাল? খামেনির জানাজা আজ, হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ কায়রো বিমানবন্দরে বাংলাদেশিদের বাড়তি তল্লাশি তেহরানে খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল ৩ মিনিটের বক্তৃতায় বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, আলোচনায় কৃষি কর্মকর্তা খামেনির পাশে ছোট্ট কফিনে ১৪ মাসের জাহরা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পা ও পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মত্ত। তখনই জীবনের কঠিন সময় পার করছেন ভেনেজুয়েলার ক্ষুদে ফুটবলভক্ত আন্দ্রেস মিয়েলেস। তবে মিয়েলেসের স্বপ্ন পূরণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ২৪ জুন ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ঘটনায় পুরো পরিবার সঙ্গে সঙ্গে নিজের একটি পা হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন মিয়েলেস।

এমন কঠিন সময়ে আন্দ্রেসের চাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর একটি স্টিকার। প্রিয় খেলোয়াড়ের স্টিকারটি বিশ্বকাপের অ্যালবামে সাজিয়ে রাখবেন। শিশুটির চাওয়া কোনোভাবে পৌঁছে যায় পর্তুগিজ কিংবদন্তির কাছে। ইচ্ছে পূরণে শিশুটির কাছে একটি ভিডিও বার্তা পাঠান রোনালদো। স্টিকারটি ইতিমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। সঙ্গে নিজের সই করা একটি জার্সিও পাঠিয়েছেন ৪১ বছর বয়সী স্ট্রাইকার। তার পাঠানো উপহার পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার। 

ভিডিও বার্তায় রোনালদো বলেন, হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।

পা হারানো ছোট্ট আন্দ্রেসের স্বপ্ন পূরণ করায় এখন প্রশংসা ভাসছেন রোনালদো। মানবিকতার হাত বাড়ানো অবশ্য এবারই প্রথম নয় তার। আগেও অনেকবার এমন কাজ করেছেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পা ও পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

আপডেট সময় ১২:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬