ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

তার বয়সটা খুব বেশি না, ২৮ ছুঁই ছুঁই। তবে এই বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মার্ক কুকুরেয়া। তবে তার জন্য অবশ্য শর্তও রয়েছে, যদি আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন; তবেই ফুটবলকে বিদায় বলবেন এই ডিফেন্ডার। শুধু তাই নয়, এর আগে কুকুরেয়া মজা করে বলেছিলেন; স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন। পুরো টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা মার্ক কুকুরেয়া এমনই মন্তব্য করেছেন।

ফুটবল নিয়ে পাগলামির তো আর শেষ নেই। সমর্থকেরা যেমন পাগলামি করেন, মাঝে মাঝে খেলোয়াড়রাও করে বসেন অদ্ভুত সব পাগলামি। তবে মার্ক কুকুরেয়ার ব্যাপারটা ভিন্ন। এটাকে নিছক পাগলামি বলা যায় না, আবার ধরতে গেলে পাগলামির থেকে কমও না। কেননা, বিশ্বকাপ জিতলে ২৭ বছর বয়সেই বিদায় জানাবেন ফুটবলকে

মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেয়া বলেছেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেবো। ইউরো আর বিশ্বকাপদুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’  একজন ডিফেন্ডারের জন্য ২৭২৮ বছরকে সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসেবেই বিবেচনা করা হয়। এই বয়সেই অধিকাংশ রক্ষণভাগের খেলোয়াড় অভিজ্ঞতা, পরিপক্বতা ও শারীরিক সক্ষমতার নিখুঁত সমন্বয়ে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেন।

ইউরো ২০২৪ শিরোপা জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মার্ক কুকুরেয়া। ধারাবাহিক পারফরম্যান্সে কোচের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। চলতি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কুকুরেয়া। সাতটি ম্যাচে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল হজম করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে ফুটবলকে বিদায় বলবেন স্প্যানিশ ডিফেন্ডার

আপডেট সময় ১০:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬