ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

ফুটবল কিছুটা হলেও আমি বুঝি: মেসির অসাধারণ পাসে মুগ্ধ ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন ট্রফি। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে এক অনুষ্ঠানে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি নিয়ে মন্তব্য করলেন। ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসাও করেছেন। কথা বলেছেন ফকল্যান্ডস বা মালভিনাস ইস্যু নিয়েও।  

রোববারের ফাইনালের আগে রোজারিওতে জন্ম নেওয়া তারকাকে নিয়ে ট্রাম্প বললেন, ‘আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি, আর ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। আমি দেখছিলাম মেসিকে বেশ ভালোভাবেই মার্ক করে রাখা হয়েছিল, তাই না? আর হঠাৎ করেই সে ডানপ্রান্তে চলে গেল, শট নিল এবং সেটি নিখুঁত হওয়ার থেকে মাত্র কোয়ার্টার ইঞ্চি দূরে ছিল। এটা দুর্দান্ত ছিল।আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সাথেও তার সংক্ষিপ্ত কথাবার্তা হয়। তাকে তিনি অভিবাদন জানান এবং আগামী রোববারের ম্যাচটি নিয়ে জানতে চান। ট্রাম্প তাকে বলেন, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

ইংল্যান্ড ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডস নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেছিল, যা স্টেডিয়ামের আচরণবিধি লংঘনের শামিল। ফিফার শাস্তির মুখে পড়ার ঝুঁকিতে দল। কিন্তু হোয়াইট হাউজ ফকল্যান্ডসের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের মত প্রকাশের অধিকারকে সকি বলেছেন। ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা নিশ্চিত অধিকারগুলিতে বিশ্বাস করি। তারা সম্পূর্ণরূপে তাদের অধিকারের মধ্যেই ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

ফুটবল কিছুটা হলেও আমি বুঝি: মেসির অসাধারণ পাসে মুগ্ধ ট্রাম্প

আপডেট সময় ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬