ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম মেক্সিকো-কানাডাকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ চান ট্রাম্প মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম মার্কিন আশ্রয়দাতাদের প্রস্তুত থাকতে বললো ইরান সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ হাসিনাকে দিয়ে এক ঢিলে বহু পাখি মারার অঙ্ক কষছে দিল্লি যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বলল ইরান বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত ইরানের হামলায় কুয়েতে বিমানবন্দর বন্ধ, বিদ্যুৎকেন্দ্র-পানি শোধনাগারে আগুন ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমিরবেষ্টিত কারাগার’ পরিকল্পনা, আইনি প্রক্রিয়া শুরু ইসরায়েলে

মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ আর শাকিরা—এই দুটির সম্পর্ক যেন বহুদিনের। ২০১০ সাল থেকে প্রায় প্রতিটি বিশ্বকাপেই নিজের গানে মাতিয়েছেন ফুটবলপ্রেমীদের। এবারও বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করতে যাচ্ছেন কলম্বিয়ান এই পপ তারকা।

তবে মঞ্চে ওঠার আগেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় ভাসালেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে শাকিরা লিখেছেন, মেসি শুধু একজন অসাধারণ ফুটবলার নন, তিনি নিষ্ঠা, শৃঙ্খলা আর অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ। বয়স বা সমালোচনা যে একজন মানুষের সীমা নির্ধারণ করতে পারে না, মেসি তারই প্রমাণ।

শাকিরার মতে, মেসির এই দীর্ঘ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর। তিনি বলেন, ‘আন্তোনেলার মতো একজন জীবনসঙ্গী পাশে থাকলে নিজেকে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।’

শাকিরার এই মন্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আন্তোনেলাও। ভালোবাসা আর আবেগের ইমোজিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন শাকিরা। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন জনপ্রিয় সংগীত তারকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মেসির সাফল্যের পেছনে রোকুজ্জো,বললেন শাকিরা

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬